• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপারকে গণপিটুনি

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০: ০২
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল শনিবার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর পশ্চিম ও উত্তরপাড়া নূরে মদিনা মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান (৫০) জেলার বরুড়া উপজেলার পোমতলা গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মিজানুর রহমানের ছেলে সিয়াম (১২) তার বাবার মোবাইলে অনৈতিক ভিডিও দেখতে পেয়ে বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে সে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এবং মাদরাসার বাবুর্চি মো. ইব্রাহিমকে ভিডিওগুলো দেয়। পরবর্তীতে ইব্রাহিমের কাছ থেকে ভিডিওগুলো স্থানীয় যুবকদের হাতে পৌঁছালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর ক্ষুব্ধ এলাকাবাসী মিজানুর রহমানকে আটক করে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি পালিয়ে চাইলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মিজানুর রহমান দীর্ঘ ৩০ বছর ধরে ওই এলাকায় বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

অভিযোগ রয়েছে, গত দেড় বছরে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে অন্তত তিনটি সালিস বসেছিল। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, হুজুর প্রায় দেড় বছর ধরে তাকে বিরক্ত করছিলেন। এক পর্যায়ে প্রাইভেট পড়া বন্ধ করে দিলে তাকে ব্ল্যাকমেইল ও কুফুরি কালামের ভয় দেখিয়ে অচেতন করে ভিডিও ধারণ করা হয়।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, প্রকাশিত ভিডিওগুলো তার নয়। বিয়ে পড়ানো কেন্দ্র করে গ্রামের একটি মহল শত্রুতা করে তার বিরুদ্ধে এ চক্রান্ত করেছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে মাদ্রাসা সুপারকে আটকে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে রাজি না হওয়ায় রাতে ওই সুপারের মুচলেকা নিয়ে তার স্ত্রী ও ছেলে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

৪ ঘণ্টা আগে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৬ ঘণ্টা আগে