দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে হেলথ ক্লাব উদ্বোধন

এবিএম আতিকুর রহমান বাশার
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে হেলথ ক্লাবের উদ্বোধন করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ। কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ ওই ক্লাবের উদ্বোধন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হেলথ ক্লাব তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। যদি তোমরা তোমাদের শারীরিক সমস্যাগুলো খোলামেলা আলোচনার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারো। স্বাস্থ্য ভালো থাকলে, মেধাবী হতে পারবে, মেধাবী হলে তোমাদের শিক্ষা, অভিজ্ঞতা, শ্রম দেশ ও জাতির কল্যাণে তথা বিশ্ব মানবতার কল্যাণে উৎসর্গ করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যাপক জহির উদ্দিন। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সাহেদ ইকবাল চৌধূরী, প্রভাষক মাহবুবা জিন্নাত, রাসেল আল মামুন, ফারজানা আক্তার, জসিম উদ্দিন, রাজিব রায়, রাসেদুল ইসলাম, বিধান তন্দ্র দেব, আশ্বাস আক্তার, দেবীদ্বার এসএ সরকারি কলেজের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. কবির হোসেন।

দেবীদ্বার এসএ সরকারি কলেজের হেলথ ক্লাবের উদ্বোধনী সভায় অর্ধশতাধিক শিক্ষার্থী চিকিৎসা সেবা নেয়। এতে স্বাস্থ্যসেবা দেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন ও ডা. বায়েজিদ হোসেন।

অনুষ্ঠান শেষে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি অধ্যাপক আবু হানিফ ও সাধারণ সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত