৪৫ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৩১ কিশোর

আব্দুল আলীম, দেবীদ্বার
Thumbnail image

দেশের রেমিট্যান্স সচল রাখতে সবচেয়ে বেশি অনবদ্য অবদান রাখে প্রবাসীরা। সেই প্রবাসীরা বিদেশ বসেও নিজ এলাকার তরুণ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে করেছেন ব্যতিক্রমী কাজ। টানা ৪৫ দিন মসজিদে জামাতে নামাজ পড়ায় ৩১ জন শিশু ও কিশোরকে বাইসাইকেল উপহার দিলেন তাঁরা। শিশু, কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ড বারেরা মানব কল্যাণ সংগঠন ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি করে। একঝাঁক প্রবাসীর উদ্যোগে গড়ে উঠেছে সংগঠনটি। সেই সংগঠনের উদ্যোগে মাদক মুক্ত সমাজ, শিক্ষা ও ধর্মের প্রতি আনুগত্য হৃদয়ে ধারণে করতে এলাকার ১০টি মসজিদে শতাধিক শিশু ও কিশোরদের জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতা দেন। তারই ধারাবাহিকতায় টানা ৪৫ দিন জামাতে নামাজ পড়ে ৩১ জন শিশু ও কিশোর বাইসাইকেল উপহার পাওয়ার কৃতিত্ব অর্জন করে। এছাড়াও আরো ৪৪ জন সান্ত¡না পুরস্কার হিসেবে হাতঘড়ি ও সোপসেট পুরস্কার অর্জন করে।

গতকাল সোমবার বারেরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় মনিরুল হক মোল্লা সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান মোল্লা, ফখরুল ইসলাম ওমানী, মাহবুব মিয়াজী, মো. মিঠু মোল্লা, আক্কাস নিজামী, মহসিন সরকার, মোজাফফর মিয়াজিসহ এলাকার গণ্যমান্য সকল শ্রেণি পেশার লোকজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত