রামিসা হত্যার প্রতিবাদে দেবীদ্বারে ছাত্রশক্তির মানববন্ধন

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লার দেবীদ্বারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

আজ শুক্রবার বিকেলে দেবীদ্বার স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকান্ডসহ সারাদেশে শিশু ধর্ষণ, হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও প্রতিবাদ জানান।

উপজেলা ছাত্রশক্তির আহŸায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রশক্তি নেতা শরিফুল ইসলাম, যুবশক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব জিসান খান আরিফ।

বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজে মেনে নেওয়া যায় না। দেশে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও হত্যার বিচার ঝুলে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নৃশংস ঘটনা ঘটছে।

বক্তারা অবিলম্বে রামিসা হত্যার দ্রæত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত