দেবীদ্বারে প্রাইভেটকার-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির প্রয়াত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি আটক করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত