দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল চারটায় ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে এ আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব আবু হানিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, আজিজুর রহমান ও এমদাদুল হক বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মফিজুল ইসলাম, ফুল মিয়া মেম্বার, আব্দুল মোমেন, ময়নাল হোসেন, আবুল কালাম ও নজরুল ইসলাম সরকার। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন।

আলোচনা সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কোনো ধরনের বিভেদ চাই না। আমাদের লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত সুবিল ইউনিয়ন গড়ে তোলা। আমরা কোনো গ্রুপিং করতে চাই না। নবগঠিত কমিটি থেকে যারা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন, তাদের নিয়েও আমরা একসঙ্গে কাজ করতে চাই। কারণ, সবাই দলের নিবেদিতপ্রাণ। বিগত দিনে তারা অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে দলের জন্য কাজ করেছেন। দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে।’
যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, দেবীদ্বার উপজেলার সাতটি ইউনিয়নের ঘোষিত কমিটির মধ্যে সুবিল ইউনিয়নের আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন একজন যোগ্য ও মানবিক নেতা। ১৯৯১ সাল থেকে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাত ধরে ধানের শীষ প্রতীকের স্লোগানে যুক্ত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক জীবনে নানা বাধা-বিপত্তি ও ত্যাগ স্বীকার করে তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।