তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আজ সোমবার দুপুরে উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার প্রমুখ।
এদিকে, জেলা প্রশাসক রোজী আকতার বেলা ১১টায় তিতাস থানা ও দুপুর একটায় গৌরীপুর-হোমনা সড়ক থেকে কলাকান্দি-গাজীপুর সংযোগ সড়ক পরিদর্শন করেন। এছাড়া দুপুর দুইটায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।