মাদকসেবীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে বাদল মিয়া (৪০) নামে এক দিনমজুর গাঁজা সেবনকারীকে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে। পরে পুলিশ আটক বাদল মিয়াকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতের হাজির করেন।

আটক বাদল মিয়া উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের বাহার মিয়ার ছেলে।

বাদল মিয়া পেশায় দিনমজুর হলেও, তিনি এলাকার যুব-তরুণদের নেশাগ্রস্থ করছেন। এমন অভিযোগ এলাকাবাসীর। একপর্যায়ে অতিষ্ঠ গ্রামবাসী তাঁকে মাদক সেবন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাতে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিয়ে এনে পুলিশে সোপার্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে আজ রোববার সকাল ৮ টায় মোবাইল কোর্টে হাজির করেন।

আদালত স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিন মজুর বাদল মিয়াকে বিনাশ্রমে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়রা বাদল মিয়াকে গাঁজা সেবন অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়, পুলিশ তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত