আদালতে আত্মসমর্পণ করে কারাগারে ইউপি চেয়ারম্যান জসীম সরকার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারানির্বাসিত হলেন দেবীদ্বারের আওয়ামী লীগ নেতা ও রাজামেহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার। আজ সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে হাজির হন তিনি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নং এজাহারনামীয় এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার ৭২নং এজাহারভুক্ত আসামি হিসেবে জামিনের আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মো. জসীম উদ্দিন সরকার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী সরকারের ছেলে। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে আটকের বিষয়টি জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত