দেবীদ্বারে হাজি পুনর্মিলনী ও মতবিনিময় সভা

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে হাজীদের পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সিন্দাবাদ ট্যুরস এন্ড ট্র্যাভেলসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই পুনর্মিলনী ও মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির পরীক্ষা।

তিনি বলেন, আপনারা যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কা ও মদিনার মাটি স্পর্শ করে এসেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে হজের আসল সার্থকতা লুকিয়ে আছে হজ-পরবর্তী জীবনে। মক্কা-মদিনার সেই পবিত্রতা, তাকওয়া এবং সুশৃঙ্খল জীবনকে আমাদের বাকি জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখতে হবে।

সিন্দাবাদ ট্যুরস এন্ড ট্র্যাভেলসের স্বত্বাধিকারী মো. জামাল হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মো. আবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. সহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন মূন্সী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত