দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশা থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন।
গতকাল বুধবার বিকেল তিনটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে|
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ছেলে ইয়ামিন(৬)|
আহতরা হলেন-নিহত রৌশন আরার বাবা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মো. তাজুল ইসলাম (৭৩), মা মিনু আরা বেগম (৬৫) এবং অটোরিকশার চালক মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে জিসান (৩৫)।
পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন এক পরিবারের চার সদস্য। পথে বানিয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রৌশন আরা মারা যান। এসময় আহত হন চালকসহ চারজন। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রৌশন আরার ছেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত রৌশন আরার বাবা আহত তাজুল ইসলাম জানান, তিনি স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথেই এমন দুর্ঘটনার শিকার হলেন তারা।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।