কুমিল্লা মডেল কলেজ

‘মানবতা’র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

দেবীদ্বার ও চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘মানবতা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কুমিল্লা মডেল কলেজ ক্যাম্পাসে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে বিনামূল্যে ১১০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ শাহজাদী নিলুফার গুলশান। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি ২১ হাজার ৪৩৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৪ হাজার ১০০টির বেশি ব্যাগ রক্ত বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছে।

এ সময় সংগঠনের সভাপতি মো. বাছির উদ্দিন, সহ-সভাপতি মেহেদী হাসান এবং সদস্য তানভীর, সালমান, জাবেদ, মাহফুজ, মোনতাহা, ফাহমিদা জেরিন, মারজিয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত