দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এসময় এমপি হাসনাত আব্দুল্লাহ কয়েকজন ডাক্তারকে অনুপস্থিত দেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
কোনো প্রকার ছুটি ছাড়াই হাসপাতালে অনুপস্থিত ছয় ডাক্তার হলেন, সহকারী অধ্যাপক কার্ডিওলজি মো. শরীফ উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক ইএনটি গোলাম সারওয়ার সরকার, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন কাজী আয়শা সিদ্দিকা, মেডিকেল অফিসার এসকেএম শামীম কাউসার, মেডিকেল অফিসার সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার শিমুল রানী দাস।
এ ঘটনায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে অনুপস্থিত থাকার কারণ সশরীরে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খানের নিকট দেওয়ার নোটিশ প্রদান করেছে কর্তৃপক্ষ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে ২৬ জন ডাক্তারের মধ্যে ১৩ জন উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন। ৪ জন ছুটিতে আছেন, ৩ জন বিভিন্ন কাজে বাইরে অবস্থান করছেন। এছাড়া বাকি ৬ জন কোনো কারণ ছাড়াই হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুহিবুস সালাম খানকে উদ্যেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে অনুপস্থিত ডাক্তারগণ কেন উপস্থিত থাকেননি- এর উত্তর যদি আপনার কাছে সন্তোষজনক না হয়, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করবেন। আগামীকাল থেকে ৭টা ৪৫মিনিটে সকল ডাক্তারদের ব্রিফ করবেন। ৮টা ১৫ মিনিটে এটেনডেন্স নিবেন এবং সাড়ে ৮টার মধ্যে আমাকে ঢাকায় পাঠাবেন, প্রতিদিন। ৮টা ১৫ মিনিটের পর কেউ আসলে তাদের এটেনডেন্স নিবেন না। আমরা আপনাদের ডাক্তারি লিখাতে চাই না, আপনারা সবকিছু বুঝেই এই পেশায় এসেছেন। আপনারা আমাদের সেবা দিন, আমরা আপনাদের সম্মান করব। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, যারা অনুপস্থিত ছিল আগামী তিন কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত থেকে এর জবাব দেওয়ার জন্য তাদের শোকজ করা হয়েছে।