দেশবিরোধী চুক্তি বাতিলে সিপিবির মানববন্ধন

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

‘মুক্তিযুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন করেছি সে দেশ বিরোধী আমেরিকার গোলামী চুক্তি বাস্তবায়নের জন্য না। আমরা সে গোপনচুক্তি মানবে না। যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।’

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরের সামনে বিগত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস কর্তৃক আমেরিকার সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর এসব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে লুটপাট, দেশের অর্থনীতি ধ্বস, মব সন্ত্রাসে শিক্ষক, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করাসহ লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। স্বাস্থ্য খাতে সংস্কারের নামে ধ্বংসই নয় টিকার অভাবে ৪ শতাধিক শিশু হত্যা করেছেন।

তিনি বলেন, বর্তমান সংসদে ইউনূস সরকারের দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী গোপনচুক্তি উত্থাপন হচ্ছে না।

সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা মো. বিল্লাল হোসেনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড তাজু মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক দিপ্ত দেবনাথ, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সহসভাপতি শফিউল আলম রাজিব প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত