রেস্তোরাঁর দেয়াল ধসে বৃদ্ধ নিহত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরাঁর দেয়াল ধসে মো. আবদুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সামাদ দেবীদ্বার উপজেলার মাশিকারা এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর অবস্থিত বাজারটিকে মূলত চান্দিনার বাগুর বাজার বলা হয়। তবে বাজারের দক্ষিণাংশ চান্দিনা ও উত্তরাংশ দেবীদ্বার উপজেলায় পড়েছে। ধসে পড়া সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটির অবস্থান দেবীদ্বার অংশে। প্রতিষ্ঠানটির দেয়ালটি ছিল ইটের গাঁথুনির। এতে কোনো রড ব্যবহার করা হয়নি। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আবদুস সামাদের মৃত্যু হয়। তিনি ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। ওই রেস্তোরাঁর মালিক মিজানুর রহমান তাঁর জামাতা।

স্থানীয়রা আরো জানান, পাশের টিন ব্যাসায়ী গতকাল রাতে এক ট্রাক টিন এনে ওই হোটেলের বাইরের দিকে ঠেস দিয়ে রাখায় অতিরিক্ত চাপে দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমাম হোসেন জানান, দেয়াল চাপায় নিহত হোটেল ম্যানেজারকে উদ্ধার করেছি। এ ছাড়া আর তেমন হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্কিত হোটেলে থাকা ভোক্তা ও কর্মচারীরা বের হতে যেয়ে কেউ কেউ সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আমরা খবর পাওয়ার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এটি টিনশেড বিল্ডিং ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত