• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৯: ৪৯
logo

Photo

দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘরে অবস্থিত সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে দেবীদ্বার এনজিও ফোরামের উদ্যোগে একটি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কোনো বিকল্প নেই। দেবীদ্বারকে একটি আধুনিক এবং পরিবেশবান্ধব সবুজ বনায়নসমৃদ্ধ উপজেলা হিসেবে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর। তবে এই মহতী উদ্যোগ কেবল প্রশাসনের একক প্রচেষ্টায় পুরোপুরি সফল করা সম্ভব নয়। দেবীদ্বারের প্রতিটি নাগরিক ও সামাজিক সংগঠন যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই আমরা একটি সবুজ ও আদর্শ উপজেলা গড়ে তুলতে পারব।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) বরুণ দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

এছাড়া এনজিও ফোরামের আহ্বায়ক ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ সাইফুল করিম খান, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদ হোসেন, পপির শাখাব্যবস্থাপক শেখ ফয়সাল প্রমুখ।

এনজিও ফোরামের সদস‍্য, আবেদা মান্নান ফাউন্ডেশন, পপি, ব্র‍্যাক, পদক্ষেপ, শক্তি, পল্লীমঙ্গল, আশা, ইপসা, পেইজ, আরারেফ, সাজেদাসহ প্রায় ২০ টি এনজিওর পক্ষ থেকে ৫ টি ফলদ, বৃক্ষসহ নানা জাতের প্রায় একশত চারা বিতররণ ও রোপণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

২

মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

৩

নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

৪

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৯জনকে অন্তর্ভুক্ত

৫

তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

সম্পর্কিত

কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

কুমিল্লায় ভারতীয় বাজিসহ পিকআপ ভ্যান জব্দ

১ ঘণ্টা আগে
মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৯৯

৫ ঘণ্টা আগে
নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে মারধর

৬ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে