দেবীদ্বার প্রতিনিধি

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত দেবীদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গতকাল মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবীদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পর নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দলের দায়িত্বশীল নেতারাই যদি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়েন, তবে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, উপজেলার শ্রীপুর এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে ৩ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদক সেবনের দায়ে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ৩ জনকে মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ডসহ ২১ দিন করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে আব্দুল হাই কায়সার উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর একই রাতে কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।