• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে বাবাকে হত্যার পর ‘মাদকাসক্ত’ ছেলে ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২১: ৩১
logo

Photo

দেবীদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় আব্দুল আলীম ওরফে ছেনু মিয়া (৭০) নামের এক ব্যক্তিকে তাঁঁর ছেলে রাসেল লাঠিপেটা করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাতটায় বাবাকে হত্যার পর সন্ধ্যা ছয়টায় পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯’-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন মো. রাসেল (৩০)।

রাসেল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯’-এ ফোন করে জানায়, তার লাঠি পেটার আঘাতে বাবার মৃত্যু হতে পারে এমন বক্তব্য দিয়ে সে আত্মসমর্পণ করতে চায় মর্মে জানালে সংশ্লিষ্টরা দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করে। পরে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া তাঁকে নিজ বাড়ি থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় তাঁকে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, রাসেল তাঁর স্বীকারোক্তিতে বলেছেন, তাঁর লাঠি পেটার আঘাতে তার বাবার মৃত্যু হতে পারে মর্মে সে আত্মসমর্পণ করতে চায়। এরপর পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

আজ সকাল সাড়ে ৭ টায় দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর কুশাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ওরফে ছেনুমিয়া (৭০) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুশাগাজী বাড়ির প্রয়াত আকামত আলীর ছেলে।

নিহত ছেনু মিয়া (আব্দুল আলীম) দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে একটি এক্টেল কোম্পানীর টাওয়ারের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকার জন্য নিহতের বড় ছেলে রাসেল আহমেদ(৩০) প্রায়ই তাঁর বাবাকে মারধর করতেন। কিছুদিন আগে রাসেল তাঁর বাবার কাছ থেকে দুই লাখ টাকাও নিয়েছে। চার ছেলের মধ্যে রাসেল (৩০) কে আলাদা করে দেয়া হয়। বাকী ৩ জন নাঈমুল হাসান (২৮) এবং নাহিদুল ইসলাম (২৬) এবং প্রবাসী সিয়াম (২৪) বাবা মার সঙ্গে থাকেন। ছোট ছেলে মো. সিয়াম (২৪) বর্তমানে প্রবাসে থাকেন।

শনিবার সকালে নিহত ছেনু মিয়া বারেরা ফুলগাছ তলায় একটেল কোম্পানির একটি টাওয়ারের রাত্রিকালীন পাহারা শেষে বাড়ি ফেরার পথে ওনার নিজ হাতে লাগানো কিছু গাছ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি কাটতে গেলে তিনি বাঁধা দেন। গাছ লাগানো গোমতী নদীর পাড় সংলগ্ন ওই জমির ৬ শতাংশ প্রায় ৩ বছর আগে বড়আলমপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করেন। জাহাঙ্গীর আলম তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মাণের সময় গাছগুলো কাটতে গেলে ছেনুমিয়া বাঁধা দিলে তার ছেলে রাসেলের কাছে বিচার দেন।

ওই ঘটনায় বাড়ি এসে রাসেল তার বাবার সাথে তর্কে লিপ্ত হয়, রাসেলকে না জানিয়ে জমি বিক্রয় এবং জমি বিক্রয়ের টাকার ভাগ তাকে কেন দেয়া হল না, এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লাঠি দিয়ে তাঁর বাবাকে পিটিয়ে আহত করে। তার বাবা একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করে, রাসেলের হাতে দা’র কোপ পড়ে। ক্ষুব্ধ রাসেল পুনঃরায় তার বাবাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে ঘরে রেখেই চিকিৎসা দেয়। বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাসেল পালিয়ে যায়।

পুলিশ বেলা সাড়ে ৩টায় নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন থানায় নিয়ে আসে।

স্থানীয় কৃষক আলী হোসেন (৬৫) বলেন, ছেনু মিয়ার ছেলেগুলো কেউ মানুষ হয়নি, ছোট ছেলেটাকে বিদেশ পাঠিয়েছে। বাকী ৩ ছেলে মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজে গেলেও বাবার আয়ের উপর নির্ভর।

প্রতিবেশী ছালেহা খাতুন বলেন, মাদকাসক্ত সন্তান পিটিয়ে বাবাকে হত্যা করল।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুল শিক্ষক জানান, ছেনু মিয়ার ৩ ছেলেই মাদকাসক্ত, এটা ধামাচাপা দিলে ওদের হাতে নিরীহ মানুষও খুন হতে পারে। তাই তাঁর বিচার হওয়া দরকার।

ছেনু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৬০) জানান, আমার ছেলে রাসেলই আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গাছ কাটা নিয়ে বাবা ছেলের তর্কাতর্কির এক পর্যায়ে মারামারি হয়। মারামারির পর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করতে হবে। তবে সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে লাঠিপেটার দাগ ছিল। পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় সে আত্মসমর্পণ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

৩

মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় বাবা নিহত

৪

তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

৫

ব্রাহ্মণপাড়ায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে গ্রামবাসীর সমাবেশ

সম্পর্কিত

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে
তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

তিতাসে পূজা উদযাপন পরিষদের সম্মেলন

১২ ঘণ্টা আগে