দেবীদ্বার কাঁচা বাজারে অভিযান, ৮ ব্যবসায়ীকে জরিমানা

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০: ৫৯
Thumbnail image

‘দেবীদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত পরিবার’- গতকাল মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় এমন অভিযোগ তোলার পর আজ বুধবার দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও বিভিন্ন দোকানপাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় কাঁচা বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ সঠিক মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানে ৮টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কাঁচাবাজারের ব্যাবসায়ী কালী প্রসাদ সাহক ৩ হাজার টাকা, মামুনকে ২ হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে ২ হাজার টাকা, জালালকে ২ হাজার টাকা, চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চান্দিনা রোডে অবস্থিত বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারিতে তৈরিকৃত খাদ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫ হাজার টাকা এবং সজিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মা-বাবার দোয়া হোটেল মালিক আবুল বাশারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত