• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দুই অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯: ৪৬
logo

Photo

দুই সিএনজিচালিত অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষকের। ওই ঘটনায় আহত হন আরো ২ যাত্রী। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকার হোসেনপুর সড়কের মোড়ে ঘটনাটি ঘটে।

নিহত মাওলানা মোসলেম উদ্দিন (৬৫), উপজেলার জাফরগঞ্জ দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার পাচপুকুরিয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে। তাঁর মৃত্যুর সংবাদে জাফরগঞ্জ এলাকা ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় পেনশনের টাকা প্রাপ্তিতে কিছু কাগজপত্র নিয়ে জাফরগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে দেবীদ্বার উপজেলা সদরে আসছিলেন। এসময় দ্রুতগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে মাওলানা মোসলেম উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. মাসুম বিল্লাহ নামে ৩ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি পথিমধ্যে মারা যান। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, এ বিষয়ে কেউ জানাননি বা অভিযোগও করেননি। তবে তাঁরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে