• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

কুমিল্লায় পালিত হলো নওয়াব ফয়েজুন্নেছার ১২৩তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৬
logo

Photo

কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার, সমাজসংস্কার ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা এই মহীয়সী নারীর স্মরণে আজ বুধবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকাল সাড়ে ৮টায় লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণীর সমাধিতে লাকসাম উপজেলা প্রশাসন ও জাতীয় জাদুঘরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সকাল ৯টার দিকে নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণী হাউসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণীর জীবন, কর্ম, শিক্ষা বিস্তারে অবদান এবং নারী জাগরণে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সিদ্দেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমসহ লাকসাম জমিদার বাড়ি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণী ছিলেন নারীশিক্ষা ও সমাজকল্যাণে অগ্রণী এক ব্যক্তিত্ব। যে সময়ে নারীদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, সে সময় তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৮৩৪ সালে জন্মগ্রহণকারী নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণী তাঁর জীবদ্দশায় শিক্ষা, সমাজসংস্কার ও জনকল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। বিশেষ করে নারীশিক্ষার প্রসার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তাঁর উদ্যোগ তৎকালীন সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ তৈরি করে। শিক্ষার পাশাপাশি তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উপকৃত হয়ে আসছে। তাঁর কর্মময় জীবন ও আদর্শ আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

১৯০৩ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণী। মৃত্যুর ১২৩ বছর পরও শিক্ষা, নারী জাগরণ ও সমাজকল্যাণে তাঁর অবদান মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে। মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে বক্তারা নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণীর স্মৃতি সংরক্ষণ, তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর প্রতিষ্ঠিত ঐতিহাসিক স্থাপনা ও প্রতিষ্ঠান এবং ভূমিগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় পালিত হলো নওয়াব ফয়েজুন্নেছার ১২৩তম মৃত্যুবার্ষিকী

২

তিতাসে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

৩

৬৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

৪

চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৫

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক পারাপারের সময় বাসচাপায় নারী নিহত

সম্পর্কিত

তিতাসে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

তিতাসে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

৮ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে