• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

অভাবের তাড়নায় আত্মহত্যা

মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১: ৫০
logo

মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১: ৫০
Photo

কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষপান করে মা তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে| মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে| মারা যাওয়া ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তাঁর মেয়ে রোকাইয়া (৫)| ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ| গতকাল বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এই তথ্য জানান|

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশিদিন তার সংসার টেকেনি| পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন| দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তানের জন্ম নেয়| তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান| তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম|

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা| গত বুধবার দিবাগত রাত ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষপান করেন| এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখেন মেয়ে ও নাতনি বিষ পান করেছে| এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন|

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করেছেন| মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে|

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে|

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ওড্ডার তিন গম্বুজের ফতেহ খাঁ জামে মসজিদ

২

জাকারিয়া তাহের সুমনের হাত ধরেই কুমিল্লা উন্নয়ন কতৃর্পক্ষ আইন সংসদে পাস

৩

লাকসাম ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হাসপাতালে ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে গিয়ে প্রাণ গেল শিশুর

৪

ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিস্থল পরিদর্শন করলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক

৫

মা-মেয়ের মরদেহ উদ্ধার

সম্পর্কিত

ওড্ডার তিন গম্বুজের ফতেহ খাঁ জামে মসজিদ

ওড্ডার তিন গম্বুজের ফতেহ খাঁ জামে মসজিদ

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে