মুরাদনগরে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান এ জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের আগে মাইকিং করায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর প্রতিনিধি ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত