জুলাই অভ্যুত্থানে কুমিল্লায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

বাসস
Thumbnail image

কুমিল্লা জেলার মুরাদনগরে র‌্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন পরবর্তী সহিংস পরিস্থিতিতে থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উক্ত অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত