মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।
আজ শুক্রবার বেলা ১১টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এরপর তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং বিভিন্ন সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, রোগীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান এবং চিকিৎসকদের দাপ্তরিক ও পেশাগত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি হাম আইসোলেশন ওয়ার্ডও পরিদর্শন করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও রোগী ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রোগীবান্ধব, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মঞ্জুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মো. সাইফুল আলম মুন্সী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মাসুদ রিয়াদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন, স্টোর কিপার (ভারপ্রাপ্ত) আবদুল কাদিরসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।