• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার

মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫১
logo

Photo

মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর মাটি খুঁড়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহযোগিতায় নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকা থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে কুমিল্লা সিআইডি পুলিশের একটি বিশেষ টিম। নিহত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের প্রয়াত মোস্তফার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার মামলার এজাহারে মেহেদী হাসানকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মক্কা ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধের পাশে একাশি গাছের ঝোপে মাটি খুঁড়ে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পচে গিয়ে কঙ্কাল হয়ে যাওয়ায় মৃতদেহের সঙ্গে থাকা কাপড়চোপড়ের মাধ্যমে পরিবারের সদস্যরা মেহেদী হাসানকে শনাক্ত করেন। এ সময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেহেদী হাসানের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

গত ১১ আগস্ট রাতে মেহেদী হাসান বাঙ্গরা বাজার থেকে ভাড়া নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার সময় অটোরিকশাসহ নিখোঁজ হন। নিখোঁজের পর দিন পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করা হয়। এ ঘটনার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ত খায়রুল আলমের নাম উঠে আসে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাঁকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে মেহেদীর মৃতদেহ উদ্ধার করা হয়।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার খায়রুল আলমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৪

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

৫

চান্দিনায় প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণ লুট

সম্পর্কিত

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৯ ঘণ্টা আগে
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৯ ঘণ্টা আগে
দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

১০ ঘণ্টা আগে