• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩: ১০
logo

Photo

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শনিবার থেকে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ছেলে। তবে তাঁর পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

মনোনয়ন ফরম সংগ্রেহের বিষয়ে জানতে চাইলে রমজানুল করিম বলেন, বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তাঁর ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। তাঁদের কথামতো মনোনয়ন ফরম সংগ্রহ করে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এর চেয়ে বেশি কিছু আমি জানি না।

এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও আমি জানি না। আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেন। ১২ ডিসেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন। এরপর ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

২

১৩৯৬ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কুমিল্লা-সালদা-কসবা মহাসড়ক

৩

নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

৪

অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

দাউদকান্দিতে আলু উৎপাদন বিষয়ক কৃষি কর্মশালা

সম্পর্কিত

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

৬ ঘণ্টা আগে
১৩৯৬ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কুমিল্লা-সালদা-কসবা মহাসড়ক

১৩৯৬ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কুমিল্লা-সালদা-কসবা মহাসড়ক

৮ ঘণ্টা আগে
নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

নূপুরের ছন্দে বিশ্ব নৃত্য দিবস পালন

১ দিন আগে
অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ দিন আগে