• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, গ্রেপ্তার ২

মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২০: ৩৩
logo

Photo

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দায়ের করা মামলায় আজ শুক্রবার ভোরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।

মামলা সূত্রে জানা যায়, বিজিডিসিএলের দেবীদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হন। এ সময় সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গত ছয় মাসে গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৭ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৭ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৯ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে