• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

মুরাদনগরে কোন দাদাবাহিনী থাকবে না : আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ২৩
logo

Photo

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও মুরাদনগরের বাসিন্দা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা করে দেখাতে পারেননি, মাত্র ১৫ মাসেই তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মুরাদনগরে। এ অবস্থায় উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

আজ বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ভোটকেন্দ্র দখল ও টাকা দিয়ে ভোট কেনার সুযোগ বন্ধ করতে পারলেই মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, দাঁড়িপাল্লা মার্কাই আমার মার্কা।

আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। একই সঙ্গে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার এবং জামায়াতে ইসলামী উপজেলা সাবেক আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতারা। পথসভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য জালাল উদ্দিন।

জামায়াতের পথসভায় আসিফ মাহমুদ বললেন কেন্দ্র দখল প্রতিহত করতে হবে:

এদিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি সব সময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়ন বঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, একদলের জনপ্রতিনিধি ছিল এবং সামনেও হতে চায়, তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নালিশ দিয়েছিল কেন এতো বাজেট দেওয়া হয়। যারা আপনাদের উন্নয়ন চায় না তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমরা তো পাঁচবারের কথা শুনি। যারা প্রবীণ আছেন আপনারা তো আরও ভালো বলতে পারবেন। মুরাদনগরে একটা বাহিনী ছিল দাদা বাহিনী। বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোন অমুক তমুকের জায়গা হবে না। আপনাদেরকে শুধু নিশ্চিত করতে হবে মুরাদনগরের জনগণ যেন ভয়ডরহীনভাবে ভোট দিতে পারে। মুরাদনগরে কোন দাদাবাহিনী থাকবে না।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, আমরা কোন দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।

কুমিল্লা তিন মুরাদনগর আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। মুমিনরা এক গর্তে বার বার পা দেয় না। আপনারা পাঁচবার দুর্নীতে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারী যদি ভোট প্রদানে কোন বাঁধা প্রদান করা হয়, তাহলে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউদাউ করে জ্বলবে ইনশাআল্লাহ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে
থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৮ ঘণ্টা আগে
বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৯ ঘণ্টা আগে