• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

আমাদের গলার স্বর উঁচু যুক্তি খুবই দুর্বল : ড. চৌধুরী সায়মা ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৯: ৫৬
logo

Photo

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস শাম্মী বলেছেন, পৃথিবীর কঠিনতম সমালোচনা করা যায় যুক্তি দিয়ে, গলা উঁচু করে নয়। আমরা সাধারণত দেখি আমাদের গলার স্বর উঁচু কিন্তু যুক্তি খুবই দুর্বল। বিতর্কের মূল হলো গঠনমূলক যুক্তি উপস্থাপন করে জিতে আসা।

আজ শুক্রবার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান যুগে ঘরে বসে বিশ্বের সকল জ্ঞান আরোহন করা সম্ভব। সেজন্য তোমরা যারা বর্তমান প্রজন্মের মানুষ তারা এগিয়ে আছো। চাইলেই সকল তথ্য যোগাড় করে যুক্তি দাঁড় করাতে পারো। আমাদের প্রধান শক্তির জায়গা টা হলো চিন্তাশক্তি।

তিনি আরও বলেন, মেয়েদের পাশাপাশি ছেলেদের উপস্থিতি সমান তালে থাকতে হবে। এখানে বেশীরভাগ মেয়েদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তুমি ছেলে কিংবা মেয়ে হও, তোমার যুক্তি যখন জোড়ালো তখন আর কোন শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শানিত করে এগিয়ে যাও বহুদূর। তোমাদের কেউ থামাতে পারবে না। বিতর্ক শুরু করার আগে একটা বিষয় চিন্তা করতে হবে, শেষ কবে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই তা পজিটিভ চিন্তা।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিতর্ক কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি টিম উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিমকে ৫ দিন বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ দেবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৭ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৭ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৯ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে