শিক্ষার্থীরা আজ তাদের অধিকার ও দায়িত্ব নিয়ে সচেতন: নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি হয়। গতকাল সোমবার তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ আর্থ সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি হয়।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের দুই প্রজন্ম জেন জি ও জেন আলফাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। ক্লাস ফোর ফাইভের বাচ্চারাও আজ তাদের অধিকার ও দায়িত্ব নিয়ে সচেতন। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও উপকারিতা শিশুরা উপলব্ধি করতে পারলে আমাদের কুমিল্লাকে ভবিষ্যতের জন্য বাসযোগ্য রাখা সম্ভব হবে। সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবকরা এই ক্ষেত্রে বিশেষ ধন্যবাদ পাবে।

সেইভ আর্থের সংগঠক মাহমুদুল হাসান নুহাশ বলেন, শিশুদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণে সফলভাবে শেষ হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত