যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ারুল হক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ারুল হক। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি ও ২৮ জন সহসভাপতি রাখা হয়। এর মধ্যে ২০ নম্বর সহসভাপতি কুমিল্লার আনোয়ারুল হক।

তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের সাতরা এলাকায়। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছানু মিয়ার ছেলে। এক সময় তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল হক সাক্কুর অনুসারী ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর অনুসারী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত