• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

ছাত্রলীগের মিছিল থেকে ৪৫ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০: ১০
logo

Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় আজ রোববার বেলা ১টা ৩০ মিনিটের দিকে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ মিছিল থেকে তাঁদের ধাওয়া করে অন্তত ৪৫ আটক করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ছাত্রলীগের অন্তত তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াসের নেতৃত্বে ওই ঝটিকা মিছিল বের হয়। এতে শেখ হাসিনার নামে স্লোগান হয়। মিছিলটিতে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ প্রভৃতি স্লোগান দেন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিছিল শুরু হওয়ার কয়েক মিনিট পরই সেখানে পৌঁছে তাঁদের ধাওয়া করে পুলিশ। এ সময় অন্তত ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

পুলিশের সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদেরও দেখা গেছে। ঘটনার সময় মহাসড়কের ওপর থেকে আটক করা হয় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস। এসব বাস ও মাইক্রোবাসে করে ছাত্রলীগ নেতা-কর্মীদের জেলার বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘœ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হবে। এ ছাড়া দলীয় পরিচয় নিশ্চিত হওয়াসহ আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৮ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে