• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

কুমিল্লায় পশুর হাটে রাজস্থানের উট ‘সুলতান’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৯: ৫৬
logo

Photo

ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার পশুর হাটে এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির উট ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষীনগর এলাকার একটি এগ্রো ফার্মে থাকা ব্যতিক্রমী এ উটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ।

বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে উটটিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকে ছবি ও ভিডিও ধারণেও ব্যস্ত সময় পার করছেন।

খামার মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান অঞ্চল থেকে উটটি আনা হয়। ছয় বছর বয়সী উটটির নাম রাখা হয়েছে ‘সুলতান’। ছেলের আগ্রহ থেকেই নামটি রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পশুর হাটে ভিন্নতা আনতেই উটটি আনা হয়েছে। মানুষের আগ্রহ ও সাড়া দেখে আমরা খুবই উৎসাহিত। প্রাথমিকভাবে উটটির দাম চাওয়া হচ্ছে ৩২ লাখ টাকা। ইতোমধ্যে অনেকেই এসে দেখছেন এবং দরদাম করছেন। কাক্সিক্ষত দাম পেলেই বিক্রি করে দেব, তবে এখনও বাজার পুরোপুরি শুরু হয়নি। সামনে নেউরা পশুর হাটে তোলার পরিকল্পনা রয়েছে।

উটটির দেখভালকারী সুমন মিয়া বলেন, উট পালন তুলনামূলক সহজ। খাদ্যাভ্যাস ও পরিচর্যার দিক থেকে এটি অনেকটাই গরুর মতো। এছাড়া অন্যান্য প্রাণীর তুলনায় রোগবালাইও কম হয়।

সুমন আরও বলেন, শান্ত স্বভাবের ‘সুলতান’ বালি পেলেই শুয়ে পড়ে। ঘাস ও খড় খাওয়ানো হলেও কাঁটাযুক্ত খাবার বেশি পছন্দ করে।

স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলম বলেন, কুমিল্লার পশুর হাটে আগে উট তোলা হয়নি। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন খুব একটা দেখা যায়নি। তাই ‘সুলতান’ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, উট আমাদের দেশীয় প্রাণী নয় এবং প্রচলিত প্রাণিসম্পদের আওতায়ও পড়ে না। তবে যেহেতু প্রাণীটি দেশে আনা হয়েছে, প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এদিকে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) আব্দুল্লাহ আল মামুন জানান, এবার কোরবানিকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলার ছয়টি পৌরসভা ও ১৭ উপজেলায় মোট ৪৩০টি পশুর হাট বসছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় দুইজন নিহত

২

জাবিপ্রবির ভিসি হোমনার ড. আমির হোসেন ভূঁইয়া

৩

দেবীদ্বারে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

৪

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আনন্দ মিছিল

৫

কুমিল্লায় পশুর হাটে রাজস্থানের উট ‘সুলতান’

সম্পর্কিত

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় দুইজন নিহত

চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় দুইজন নিহত

১ ঘণ্টা আগে