• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৮: ৩৬
logo

Photo

প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও পল্লী উন্নয়নের পথিকৃৎ ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

আজ শুক্রবার দিবসটি উপলক্ষে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সকালে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ, ড. মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক আবদুল্লা-আল মামুনসহ বার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্ড প্রশাসন সূত্রে জানা যায়, ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়নের কার্যকর ও টেকসই মডেল উদ্ভাবন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। 

ষাটের দশকে তার নেতৃত্বে প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’ পল্লী উন্নয়নের একটি সফল ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল হিসেবে পরিচিতি লাভ করে। তার উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক উদ্যোগ বার্ডকে বিশ্বপরিসরে পরিচিত করে তোলে।

১৯১৪ সালের ১৫ জুলাই ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন ড. আখতার হামিদ খান। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের সম্মানজনক ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে (আইসিএস) যোগ দেন। 

১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত আইসিএসের প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালিন কলেজে অধ্যয়ন করেন।

১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় ঔপনিবেশিক প্রশাসনের ভূমিকা তাকে গভীরভাবে প্রভাবিত করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৪৪ সালে তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন। পরে ভারতের আলীগড়ের একটি গ্রামে শ্রমিক ও তালা মেরামতকারীর কাজ শুরু করেন। প্রায় দুই বছর পর সেই কাজ ছেড়ে ১৯৪৭ সালে দিল্লির জামিয়া মিল্লিয়া প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানে তিন বছর দায়িত্ব পালন করেন।

১৯৫০ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৫৪-৫৫ সালে পূর্ব পাকিস্তান সরকারের ‘ভি-এইড’ কর্মসূচির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে পল্লী উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে যান। 

সেখান থেকে ফিরে তৎকালীন পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমির (বর্তমানে বার্ড) প্রথম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি একাডেমির পরিচালনা পর্ষদের সহসভাপতির দায়িত্বও পালন করেন।

পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে ড. আখতার হামিদ খান গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার প্রবর্তিত কুমিল্লা মডেল বাংলাদেশের পল্লী উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

১৯৯৯ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান সমাজবিজ্ঞানী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৭ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৭ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৯ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে