কুমিল্লায় দেখা মিলল ১২ ফুট লম্বা অজগরের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ২৯
Thumbnail image

কুমিল্লায় দেখা গেল ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। পরে সাপটি উদ্ধার করেছে বন বিভাগ। 

আজ শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে সাপটিকে অবমুক্ত করা হয়।

স্থানীদের বরাত দিয়ে বন বিভাগ জানায়, শনিবার সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছের ওপর সাপটিকে দেখা যায়। এরপর থেকে এলাকার লোকজন জড়ো হন। খবর পেয়ে কৌশলে সাপটিকে উদ্ধার করা হয়। পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কে নিয়ে অবমুক্ত করা হয়।

রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর ও কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যে স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এ ধরনের সাপ বিষধর নয়। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

তিনি বলেন, এই ধরনের সাপের খোঁজ পেলে তাদের হত্যা না করে বন বিভাগকে খবর দিলে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত