• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১: ০৭
logo

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১: ০৭
Photo

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যবর্ধনে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়কের ১০৪ কিলোমিটারের বিভিন্ন অংশে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার গাছ রোপণ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমজুড়ে মহাসড়কের ডিভাইডার এবং সড়কের দুই পাশে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে।

সংশ্লিষ্টরা জানান, অতীতের ধারাবাহিকতায় মহাসড়ককে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে এসব ফুলগাছ রোপণ করা হচ্ছে। এতে একদিকে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আদনান ইবনে হাসান, মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আখতার হোসেন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৪

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

৫

চান্দিনায় প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণ লুট

সম্পর্কিত

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৪ ঘণ্টা আগে
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে