কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় বাসায় মজুদকৃত ২৪৫ লিটার এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে ৫ লিটার তেল জব্দ করা হয়েছে। এছাড়া বেশি দামে তেল বিক্রি করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার হাড়াতলী ও বেলতলী সড়কের পূর্বপাশে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অভিযোগে আবুল হাশেম এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেমের (৩৮) বাসা থেকে ২৪৫ লিটার ও তাঁর লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে ৫ লিটারসহ মোট ২৫০ লিটার অকটেন জব্দ করা হয়।

গোপনীয় স্থানে (বাসা) জ্বালানি তেল মজুদ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অভিযোগে আবুল কাশেম এন্টারপ্রাইজ নামীয় একটা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত ২৫০ লিটার অকটেন স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা মুন ফিলিং স্টেশনের নিক্ট ২৭ হাজার ৫০০ টাকায় প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে লাইসেন্স ব্যতীত দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল/ডিজেল/অকটেন) অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন। এছাড়া তিনি অননুমোদিত পাত্রে পণ্য বিক্রয় করছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, জ্বালানি তেলসহ যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার ক্ষুণœ করা হলে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত