বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে অভিযান পরিচালনা করে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। আজ বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলেন।

অভিযানে ইফতার উপলক্ষে প্রস্তুতকৃত বিশেষ খাবারগুলোর গুণগত মান যাচাই ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখায় একটা প্রতিষ্ঠানকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় বিসমিল্লাহ এন্ড মক্কা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার মূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে পুরো রমজান মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এই অভিযানটি নিয়মিতভাবে চলমান রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত