নির্বাচনকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে যৌথবাহিনীর টহল পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই টহল দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে এ টহল পরিচালিত হয়৷

টহল পরিচালনাকালে সুয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজার ও বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণকে নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করা হয় এবং সকলকে নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয় এবং নির্বাচনকালীন সময়ে সকলকে সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের নির্বাচনকালীন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথটহল অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত