তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজায় ১৬টি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, চলমান মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রাখা, রাতে কিশোরদের আড্ডা নিয়ন্ত্রণে ইউপি কর্তৃক মাইকিং করাসহ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা বেগম প্রমুখ।