• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে পাড়ায় পাড়ায় নির্বাচনী আমেজ

রুমি নাজমুল, তিতাস
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১: ৪০
logo

তিতাসে পাড়ায় পাড়ায় নির্বাচনী আমেজ

রুমি নাজমুল, তিতাস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১: ৪০
Photo

কুমিল্লার তিতাসে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এসব প্রচারণা। পাড়ার ছোট্ট চা-দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে চুলছেড়া বিশ্লেষণ। কিছু কিছু পাড়া-মহল্লায় উদ্বোধন করা হচ্ছে নির্বাচনী ক্যাম্প। সমানতালে প্রার্থীরা চালিয়ে যাচ্ছে গণসংযোগ ও পথসভা। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিতাস উপজেলায় রোববার একাধিক প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।

জানা যায়, এখানে হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ইঞ্জি. আব্দুল মতিন খান। তিনি রোববার উপজেলার কালাইগোবিন্দপুর, কাপাশাকান্দি, রাজাপুর, তেতুইয়ারামপুর, ইউসুফপুর, বন্দরামপুর ও নয়াকান্দি বাজারে পথসভা করেন। এসময় তিনি সমর্থকদের নিয়ে গ্রামগুলোতে গণসংযোগও করেন। একইদিন ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা উপজেলার কালাইগোবিন্দপুর, মাছিমপুর বাজার, কলাকান্দি বাজার, খানেবাড়ি গোবিন্দপুর, পোড়াকান্দি, দাসকান্দি, রঘুনাথপুর আনন্দ বাজার, আসমানিয়া বাজার, কদমতলী, রতনপুর, নারায়নপুর, নয়াকান্দি ও বন্দরামপুরে গণসংযোগ ও পথসভা করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইঞ্জি. মুহা. আশরাফুল আলম উপজেলা সদর কড়িকান্দি বাজার, বন্দরামপুর, গোপালপুর বাজারে গণসংযোগ করেন। এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লায় নির্বাচনী জনসভা থাকায় সেখানে কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন। তবে, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মো. আমির হোসেন ভূঁইয়ার কোনো কর্মসূচি ছিল না।

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ইঞ্জি. আব্দুল মতিন খান বলেন, ভয়-ভীতি, হুমকি-ধমকিসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। জনগণ যেখানে সাড়া দিচ্ছে আশা করি, ভবিষ্যতে জনগণের সেবায় নিজেকে বিসর্জন দিতে পারব।

কুমিল্লা-২ আসনের জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মো. আমির হোসেন ভূঁইয়া জানান, দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। দলীয় কিছু সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করি, আগামী দুই-একদিনের মধ্যে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

২

বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

৩

শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যার ২ বছর পর রহস্য উদঘাটন

৪

চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

৫

নির্মাণাধীন সড়ক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

সম্পর্কিত

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

৪ ঘণ্টা আগে
বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

৬ ঘণ্টা আগে