শ্রদ্ধাঞ্জলি

প্রগতিশীল রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মী বশীর আহমেদ আর নেই, জানাযা বুধবার বাদ জোহর

আহসানুল কবীর
Thumbnail image

ইতিহাসের বিভিন্ন তথ্য উপাত্ত চেয়ে বশীর আহমেদ ভাই আর ফোন দিবেন না।আজ বিকেল সাড়ে পাঁচটায় বশীর ভাই সব প্রশ্নের উর্ধ্বে চলে গেছেন। সহজ সরল বশীর ভাই সমাজকর্মী হিসেবে ছিলেন নিবেদিত প্রাণ। রাজনীতির মাঠ যখন প্রগতিশীল এবং শুভ চিন্তার মানুষের জন্য বন্ধুর হয়ে যাচ্ছিলো তখন রাজনৈতিক কমিটমেন্ট থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজকে নিয়োজিত রেখেছিলেন উদার চিত্তে।

বীর চন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে আমার সাথে কাজ করেছেন অন্তত বিশ বছর। রচি ভাইয়ের আবার জমবে মেলা আয়োজনের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন বশীর ভাই। আমি সবকিছু থেকে নিজকে গুটিয়ে নেয়া শুরু করলে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নেপথ্যে হলেও সংযুক্ত রাখার জন্য বশীর ভাই এর যে কি প্রচেষ্টা। আহা সেই বশীর ভাই এভাবে চলে যাবেন ভাবতেই পারিনা।কখনো অর্থ বিত্ত অর্জনের মোহ তাকে পেয়ে বসেনি।

বশীর ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন কুমিল্লা শহরের অলি গলির সড়ক ও কত অনিরাপদ। বশীর ভাই এই বিসর্জনে কি কর্তা ব্যাক্তিদের ঘুম ভাঙ্গবে?হে পরওয়ারদিগার বশীর ভাই কে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড মসজিদ গলি নিবাসী ঐক্যন্যাপ কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মো. বশির আহমেদ। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী একছেলে একমেয়ে ও বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল বাদ জোহর টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।

আহসানুল কবীর: ইতিহাসবিদ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত