• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে, গোসলে নামা তিন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৭
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৫
logo

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে, গোসলে নামা তিন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৭
Photo

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় তিতাস উপজেলার কড়িকান্দি -রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রোজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনা বউ।

স্থানীয়রা জানান, তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে গিয়ে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই রিনা ও রোজিনা মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের শত শত নারী পুরুষ ছুটে আসেন। নারীদের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধার করে। ট্রলি চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

২

বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

৩

শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যার ২ বছর পর রহস্য উদঘাটন

৪

চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

৫

নির্মাণাধীন সড়ক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

সম্পর্কিত

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

৫ ঘণ্টা আগে
বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

বরুড়ায় বাংলাদেশ টেলিভিশনের বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

৭ ঘণ্টা আগে