• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে এ কেমন শত্রুতা

মাত্রাতিরিক্ত বালাইনাশক দিয়ে কৃষকের একাধিক ফসলি জমি বিনষ্ট

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ১৪
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ১৬
logo

মাত্রাতিরিক্ত বালাইনাশক দিয়ে কৃষকের একাধিক ফসলি জমি বিনষ্ট

তিতাস প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ১৪
Photo

কুমিল্লার তিতাসে শত্রুতার জের ধরে এক কৃষকের একাধিক ফসলি জমি কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রাম সংলগ্ল ফসলি জমিতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষক প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনায় ওই এলাকার অন্যান্য কৃষকের মধ্যে আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর একাধিক ফসলি জমি সবুজ বর্ণের পরিবর্তে হলুদ বর্ণ ধারণ করেছে। গ্রামের পাশে গেলেই চোখে পরে এমন দৃশ্য। উদ্দেশ্যপ্রণাদিত হয়ে মাত্রাতিরিক্ত আগাছা দমনের কীটনাশক ব্যবহার করায় কৃষকের ভুট্টা, বাদাম ও ধানের বীজতলায় এমন বর্ণ ধারণ করেছে বলে একাধিক চাষী জানান।

কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক মো. মফিজ উদ্দিন ও হাবিবুল্লাহ জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। তবে ফসলি জমি নষ্ট করে শত্রুতাপোষণ করবে এ কেমন কথা? এখন আমাদের জমির ফসল নিয়েও দুঃচিন্তায় আছি। তবে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে তারা অনুরোধ করেন।

কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, আমি এবার ১৬ শতকে ভুট্টা, ১০ শতকে বাদাম এবং ৫ শতক জমিতে ধানের বীজতলা করেছিলাম। রাতের অন্ধকারে কে বা কারা শুধু আমার জমিগুলোতে কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে। ৫ শতক জমিতে যে ধানের বীজতলা করে ছিলাম তা দিয়ে এবার আমি ২ বিঘা জমিতে ধান চাষ করতাম। কিন্তু চারা নষ্ট হওয়ার কারণে আমি ধান করতে পারবো না। তিনি আরো জানান, এখন পর্যন্ত তিনটি জমিতে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে খরচ হয়েছে। এই মুহুর্তে আমার ঘুরে দাঁড়ানোও সম্ভব নয়।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, আমি সরেজমিনে গিয়ে জমিগুলো পরিদর্শন করেছি। আগাছানাশক (প্যারাপোয়াট) মাত্রাতিরিক্ত স্প্রে করার কারণে ভুট্টা, বাদাম ও বীজতলা শতকরা ৯০ ভাগ নষ্ট হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করা সম্ভব নয়। ফসলগুলো ভেঙ্গে পুনরায় নতুন ফসল ফলানোর জন্য কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

২

চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

৩

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

৪

কাল খুশির ঈদ, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

৫

এক দশকেও তনু হত্যার আসামি শনাক্ত হয়নি

সম্পর্কিত

ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

ঈদের দিনে খোলা শালবন বৌদ্ধবিহার

১ ঘণ্টা আগে
চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

২১ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

১ দিন আগে