• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে বিএনপির কার্যালয় ভাঙচুর ও আসবাব চুরির ঘটনায় চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৩: ১২
logo

Photo

বিএনপি কার্যালয় ভাঙচুর ও আসবাব চুরির অভিযোগে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। গত ৭ জুলাই রাতে তিতাস থানায় মামলাটি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ জুলাই রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর নয়াবাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে কার্যালয়ে থাকা একাধিক আসবাব চুরি করে নিয়ে যাওয়া হয়।

মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়কসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সদস্য তোফায়েল আহমেদ তপন ভূঁইয়াকে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলরামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে প্রচারণা চালাচ্ছেন।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম সরকারকে। অন্যদের মধ্যে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তফাজ্জল হোসেন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে (বাবুল) আসামি করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। মামলার তদন্ত চলছে। কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে তাঁকে কোনো রকমের হয়রানি করা হবে না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুই হলে নেই গেস্ট রুম

২

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মসমর্পণ

৩

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

৪

দাউদকান্দিতে পৃথক অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

৫

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুই হলে নেই গেস্ট রুম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুই হলে নেই গেস্ট রুম

২ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে