• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ৫১
logo

Photo

একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার একাধিক ইউনিটের রুটিন নির্ধারণ করা হয়েছে। এতে তিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটগুলোতে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে বিপাকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

তাঁদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখ আলাদা করা হলে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে পরীক্ষার্থীদের সুযোগ বাড়বে এবং বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনসংখ্যাও কমার পরিবর্তে বাড়তে পারে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সময়সূচি নির্ধারণ করা হলে এমন জটিলতা এড়ানো সম্ভব। তাই পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি পরীক্ষার তারিখ পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন তাঁরা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক আগেই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। বিষয়টি ইউজিসিকেও জানানো হয়েছে। আমরা নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন করিনি, শুধু সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিতে পরিবর্তন এনেছি।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

২

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ, ব্যবহারিক পরীক্ষার আগের নম্বরই বহাল

৩

এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আগামীকাল পর্যন্ত

৪

৪ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে না

৫

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

সম্পর্কিত

৩ দিন আগে
এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আগামীকাল পর্যন্ত

এইচএসসিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আগামীকাল পর্যন্ত

৮ দিন আগে
৪ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে না

৪ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে না

১১ দিন আগে

১৫ দিন আগে