• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

বুয়েটের ১৬তম ভিসি হলেন কুমিল্লার ড. একরামুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২১: ৫১
logo

Photo

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. একরামুল হককে বিশ্ববিদ্যালয়টির ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কুমিল্লা নগরের বাসিন্দা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। তাঁর বাসা কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায়। তাঁর সহধর্মিণী চিকিৎসক। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। এক ছেলে, এক মেয়ে বুয়েট থেকে পাস করেছেন। আরেক ছেলে চিকিৎসক।

তাঁর বাবা আইনজীবী ফজলুল হক মোল্লা মোক্তার। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে।

প্রফেসর ড. একরামুল হক ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় অনার্স মার্কসসহ দ্বিতীয় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ড. একরামুল হক ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণাক্ষেত্রে তার অবদান দেশ-বিদেশে সমাদৃত। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কুমিল্লা শহরে জন্মগ্রহণকারী ড. একরামুল হক ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

তিনি বর্তমান উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান গত ৫ আগস্ট সরকার পতনের পর সরকারের এক আদেশে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বুয়েটের ১৬তম ভিসি হলেন কুমিল্লার ড. একরামুল হক

২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

৩

শিক্ষার মান উন্নত করতে হলে আগে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

৪

ভর্তি পরীক্ষায় এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ফল প্রকাশ

৫

উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদন্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২১ ঘণ্টা আগে
শিক্ষার মান উন্নত করতে হলে আগে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান উন্নত করতে হলে আগে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

৬ দিন আগে
ভর্তি পরীক্ষায় এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষায় এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ফল প্রকাশ

১২ দিন আগে

১৯ দিন আগে