• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

শিক্ষার মান উন্নত করতে হলে আগে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৯: ৪৩
logo

Photo

দেশের শিক্ষার মান উন্নয়নে সবার আগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়ন জরুরি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন ঘটাতে হবে। এ জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক। সেই সেতুর অন্যতম প্রধান ভিত্তি হবে শিক্ষা।

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম, শিক্ষাক্রম ও শিক্ষা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের দেশের নেতৃত্ব গ্রহণের উপযোগী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়। পরে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এ বি এম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

২

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

৩

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৪

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী

৫

এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

৮ ঘণ্টা আগে
ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৫ দিন আগে

৯ দিন আগে