এসএসসি পরীক্ষা নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানো সম্পর্কিত নির্দেশনা দিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের ব্যবহারিক মোট ২৫ নম্বরসহ পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নম্বরফর্দ প্রস্তুত করতে হবে। একই সঙ্গে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে উল্লিখিত বিষয়গুলোর প্রাপ্ত নম্বর অনলাইনে এন্ট্রি নিশ্চিত করবেন কেন্দ্র সচিবেরা।

গত ২৪ মে প্রকাশিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং এসএসসি পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র সচিবদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে, ২০২৬ সালের ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪৭) এবং ক্যারিয়ার শিক্ষা (১৫৬) বিষয় দুটি অন্তর্ভুক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর মান যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়মিত (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরীক্ষার্থীদের উল্লিখিত বিষয়গুলোর (শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪৭) ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর ৫০ এবং ক্যারিয়ার শিক্ষা (১৫৬) ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর ৫০।

অনিয়মিত (২০২৫ সালের সিলেবাস অনুযায়ী) পরীক্ষার্থীদের উল্লিখিত বিষয়গুলোর (শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪৭) ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর ১০০ এবং ক্যারিয়ার শিক্ষা (১৫৬) ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর ৫০।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১৫৪) বিষয়ের ব্যবহারিক মোট ২৫ নম্বরসহ পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নম্বরফর্দ প্রস্তুত করে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে উল্লিখিত বিষয়গুলোর প্রাপ্ত নম্বর অনলাইনে এন্ট্রি নিশ্চিত করবেন।

ইতিমধ্যে যেসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বিষয় সংশোধন করা হয়েছে তাদের রোল নম্বর সংশোধিত বিষয়ে অন্তর্ভুক্ত না থাকলে ‘Insert New Roll’ অপশনে ক্লিক করে রোল ও দেওয়া নম্বর এন্ট্রি দিয়ে ‘Save’ দিতে হবে এবং আগের বিষয়ে ‘A’ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষায় দেওয়া নম্বর সঠিকভাবে যাচাই করে অনলাইনে এন্ট্রি দিতে হবে এবং এক সেট প্রিন্ট কপি কেন্দ্র সচিব সংরক্ষণ করবেন। এ-সংক্রান্ত কোনো হার্ডকপি বোর্ডে জমা দিতে হবে না। নির্ধারিত তারিখের পরে ব্যবহারিক, ধারাবাহিক নম্বর এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত